টেইলারিং পেশার চাহিদা

অনেক উৎসবের মৌসুম এলেই বোঝা যায় একজন টেইলার মাস্টারের চাহিদা কতটা। একজন টেইলার গ্রাহকের চাহিদা অনুযায়ী সব ধরনের পোশাক তৈরি করে দেন। এছাড়া পোশাকের নামকরা প্রতিষ্ঠানের পাশাপাশি একজন টেইলার মাস্টার স্বাধীনভাবেও কাজ করতে পারেন।

কাজের ধরন

পোশাক তৈরির জন্য ক্রেতার পোশাকের পরিমাপ, নকশা ও পরিমাপ অনুযায়ী কাপড় কাটেন, পোশাকের যেখানে যেখানে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করেন,  পোশাক সেলাই করেন, পোশাকের নকশা ও ব্যবহৃত কাপড় অনুযায়ী মূল্য নির্ধারণ করেন। তৈরিকৃত পোশাকে কোথাও সমস্যা হলে প্রয়োজনে সাইজ বা ডিজাইনে সম্ভাব্য পরিবর্তন আনেন। পুরাতন পোশাকের কোনো অংশ (পকেট, বোতাম, জিপার, শাড়ির পাড়) নষ্ট হয়ে গেলে তার পরিবর্তন করেন।

টেইলারের যোগ্যতা

একজন টেইলার হতে চাইলে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতা অধিক গুরুত্বপূর্ণ। তবে বড় বড় ব্র্যান্ডের দোকানে টেইলার হিসেবে কাজ করতে চাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। অধিকাংশ ক্ষেত্রেই মাস্টার টেইলারের সহকারী হিসেবে কাজ করেই সবাই কাজের অভিজ্ঞতা অর্জন করে। ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি থেকে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং-এর ওপর সার্টিফিকেট কোর্স ছাড়াও অসংখ্য এনজিও ও ক্ষুদ্র টেইলারের সহকারী হিসেবে কাজ করেই সবাই কাজের অভিজ্ঞতা অর্জন করে। ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি থেকে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং-এর ওপর সার্টিফিকেট কোর্স ছাড়াও অসংখ্য এনজিও ও ক্ষুদ্র প্রশিক্ষণ কেন্দ্রও নারী-পুরুষদের টেইলারিং-এর ওপর প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে।

একজন টেইলার হিসেবে কাজ করতে চাইলে অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হবে। সামান্য ভুলের কারণে সম্পূর্ণ পোশাক নষ্ট হয়ে যেতে পারে। টেইলারকে ধৈর্যশীল হতে হবে এবং ক্রেতার সন্তুষ্টির প্রতি মনোযোগ দিতে হবে।

 ক্রেতার কোনো অভিযোগ থাকলে সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। টেইলারের অবশ্যই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। টেইলারকে নকশার ব্যাপারে আধুনিক ও রুচিশীল হতে হবে। নিত্যনতুন বিভিন্ন নকশা সম্পর্কে ধারণা রাখতে হবে।

উপার্জন

টেইলরের বেতন প্রতিষ্ঠানের আকার, কাজের ধরন এবং স্থানের ওপর নির্ভর করে। ছোট-মাঝারি আকারের দোকানে কাজ করলে মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা উপার্জন সম্ভব। অভিজাত এলাকায় কিংবা নামি-দামি ব্র্যান্ডের দোকানে কাজ করলে মাসিক ৫০-৮০ হাজার টাকা আয় করা সম্ভব। দক্ষ এবং অভিজ্ঞ হলে আরও বেশি হওয়া সম্ভব। একজন টেইলারের উপার্জন কাজের প্রাপ্যতার ওপরও নির্ভর করে। বিভিন্ন উৎসবের সময় অধিক উপার্জন করা সম্ভব।