নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে অকটেন মজুদের অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ মার্চ) রাতে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর উপজেলার বনপাড়া মদিনা ফিলিং স্টেশন এলাকা থেকে মজুদ করা ৩৩ লিটার অকটেন জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
অপরদিকে, মঙ্গলবার রয়না ফিলিং স্টেশনে তেল নিতে এসে লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালানোর অভিযোগে উল্টো জরিমানা গুনলেন পাঁচ বাইক চালক। ভিন্ন ভিন্ন মামলায় তাদেরকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস এসব জরিমানা করেন।