নাটোরের লালপুরে ১০ পিস ইয়াবাসহ সাব্বির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার গোপালপুর রেলগেটের উত্তর পাশে মকসেদ শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানা পুলিশ জানায়, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে থানার এসআই মো. মিজানুর রহমান খোন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সাব্বির হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।