গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৫৪ জন গ্রেপ্তার

ইসরায়েলের কাছে তথ্য সরবরাহ ও ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরান। 

মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আলজাজিরা। 

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুগুলোর ছবি তুলে সেগুলো ‘জায়নিস্টদের মিডিয়া সদর দপ্তরে’ পাঠিয়েছে, যা ‘সংবেদনশীল অবস্থান’ শেয়ার করার মতো অনুরূপ অপরাধের শামিল।

মন্ত্রণালয়ের দাবি, বাকিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে ভাড়াটে গোষ্ঠীতে কাজ করছিল।