চন্দনাইশে অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ এলাকার একটি স্কুলের সামনে থেকে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন  বান্দরবান সদর থানার কোয়ালং ইউনিয়নের চেমি ডলুপাড়া এলাকার অংপই মার্মা ছেলে বাবু মার্মা (২৬) ও উপজেলার এলাহাবাদ পুটিছড়ি এলাকার মো. শাহাজাহান ছেলে জামাল উদ্দিন (১৯)। পরে তাদের তাল্লাশি করে একনলা বন্ধুক উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, আটক আসামিরা পাহাড়ি এলাকা হতে লোকালয়ে এসে অস্ত্রটি বিক্রির চেষ্টা করছিল এ খবরে পেয়ে লাহাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এদিকে, গ্রেপ্তারদের মধ্যে আসামি বাবু মার্মা ইতোপূর্বে  মাদক মামলায় গ্রেপ্তারের পর জামিনে পেয়ে পুনরায় অপরাধে জড়ান।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান জানান, তাদের কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে বলে জানান তিনি।