আইপিএলে প্রথম বলেই উইকেট শিকার; মোহাম্মদ শামির অনন্য রেকর্ড

দল পরাজিত হলেও বল হাতে দারুণ এক রেকর্ড গড়ে ফেললেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। বুধবার একানা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের পরাজয়ের রাতে আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে পাঁচবার ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

প্রথম বলেই বাজিমাত দিল্লির লক্ষ্য তাড়া করতে নামা ইনিংসের প্রথম বলেই লখনউ অধিনায়ক লোকেশ রাহুলকে ‘গোল্ডেন ডাক’-এর স্বাদ দেন ৩৫ বছর বয়সী শামি। এই উইকেটের মাধ্যমে তিনি একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে পাঁচবার প্রথম বলে উইকেট নিলেন। এছাড়া তিনবার করে প্রথম বলে উইকেট নিয়েছেন প্রবীণ কুমার, উমেশ যাদব ও ট্রেন্ট বোল্ট।

জাতীয় দল থেকে এক বছরের বেশি সময় বাইরে থাকা শামি এদিন ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ম্যাচ শুরুর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে শামি বলেন, ‘যেদিন আমি আলসেমি বোধ করব বা খেলা নিয়ে বিরক্ত হয়ে যাব, সেদিনই বুট জোড়া তুলে রাখব। কিন্তু আমি এখন মোটেও বিরক্ত নই, খেলাটা উপভোগ করছি।’

বুধবার রাতে দিল্লি ক্যাপিটালস রান তাড়ায় নেমে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। পরে সামির রিজভীর অপরাজিত ৭০ এবং ট্রিস্টান স্টাবসের ৩৯ রানের ইনিংসে ভর করে তারা সহজেই ১৪২ রানের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে লুনগি এনগিডি ও টি নটরাজনের তোপে লখনউয়ের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে।