কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম (৩৮) রহিমপুর গ্রামের আবদুর রহমানের ছেলে ও কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক থাকা আসামি আশরাফুল ইসলাম নিজ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে পূর্বের ১১টি মামলা রয়েছে।