কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ মো. মোনাফ মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি রোয়াচালা গ্ৰামের মৃত আশ্রাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমের নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স রোয়াচালা গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।