চুয়াডাঙ্গা সদরে ট্রেনে কাটা পড়ে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতাহল প্রস্তুত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মমিনপুর কবরস্থানের কাছে তিনি ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়েছে।
নিহত রমজান আলী (৭০) আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত মোরাদ আলীর ছেলে ও বেতবাড়িয়া মসজিদের ইমাম।
চুয়াডাঙ্গা জিআরপি ফাড়ির ইনচার্জ জগদীশ চন্দ্র বসু জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি আপ সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিল। এ সময় রমজান আলী রেললাইন পার হচ্ছিল অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
তিনি আরো জানান, মারদেহের সুরতাহল প্রস্তুত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।