রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন উপদেষ্টা জানিয়েছেন, রাশিয়ার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। বর্তমানে এই প্রণালিটি অধিকাংশ জাহাজের চলাচলের জন্য কার্যত বন্ধ থাকলেও ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার বলেন, ‘এটি আমাদের জন্য খোলা।’ রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম উশাকভের এই মন্তব্য প্রকাশ করেছে।
ইন্টারন্যাশনাল মেরিন অর্গানাইজেশনের (আইএমও) তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২ হাজার জাহাজ পারস্য উপসাগরের ভেতরে আটকা পড়ে আছে। তবে ইরান, চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু জাহাজ এই প্রণালি পার হতে পেরেছে।
ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপে হরমুজ নিয়ে আলোচনার পরই উশাকভ এই মন্তব্য করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেছেন।
সূত্র: সিএনএন