রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

‎রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

‎শনিবার (৪ এপ্রিল) সকালে দক্ষিণ বনশ্রীর ডি ব্লকের ৪ তলা ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎‎স্থানীয়রা জানান, সকালে সিটি করপোরেশনের দ্রুতগতির ময়লার গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান আওলাদ জানান, ‘নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো তার নামপরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।’