বিমান ও পর্যটন মন্ত্রী

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শেষ করবেন।

আজ শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজার ভায়া রাজৈর সড়কের ১ হাজার ৭৫০ মিটার, চেইনেজে ধলেশ্বরী নদীর ওপর ৩৩৬.৪ মিটার, রাজৈয় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আরও বলেন, আগামী স্লটে ফ্যামিলি কার্ড মানিকগঞ্জ জেলায় কাজ শুরু হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ব্রিজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া-দৌলতপুর উপজেলার অর্থনৈতিকসহ যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হবে। এ নদীর অন্য স্থানে সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। পর্যায়ক্রমে সেখানে ও সেতু তৈরি করা হবে, বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্মীয়দের জন্য কোনও তদবির করবেন না। যাদের ভালো কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর ও সুন্দর মতো শেষ হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, পিপিএম-সেবা, মানিকগঞ্জ এলজিডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আসাদ্জ্জুামানসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা এবং সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।