১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুরে ঐতিহ্যবাহী দিলপুর দারুসসুন্নাত নেছারিয়া দীনিয়া মাদরাসার আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ আনন্দ মিছিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আনন্দ মিছিলের অগ্রভাগে ছিলেন মাদ্রাসার পরিচালক কামরান উল্লাহ চৌধুরী,আমজাদ চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী ও ইমরান উল্লাহ চৌধুরী, রেমিট্যান্স যোদ্ধা সোহাগ খান, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইউশা, সহ সুপার মাওলানা ফয়েজ উল্লাহ, বোডিং সুপার মাওলানা ওমর ফারুক সহকারী শিক্ষক মাওলানা রমজান আলীসহ জমিয়তে ছাত্র হিজবুল্লাহ নেতৃবৃন্দ।
মিছিলের অগ্রভাগ থেকে ধ্বনিত হতে থাকে দরুদ ও সালাম, পরিবেশিত হয় হৃদয়স্পর্শী নাতে রাসুল । ইসলামী স্লোগান ও নবীপ্রেমের আবেগঘন আবহে সিন্দুরপুরের রাজপথ যেন পরিণত হয় ভালোবাসা ও শ্রদ্ধার এক মিলনমেলায়। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ—বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ এর পবিত্র জীবন, অনুপম চরিত্র, মহান আদর্শ ও সুন্নাহর প্রতি ভালোবাসা মানুষের হৃদয়ে আরও গভীরভাবে জাগ্রত করা এবং তাঁর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, রাসুলুল্লাহ -এর প্রতি ভালোবাসা কেবল আনুষ্ঠানিকতা বা আবেগের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয় নয়; বরং তাঁর পবিত্র জীবনাদর্শ ও সুন্নাহকে নিজেদের জীবনের পথনির্দেশ হিসেবে গ্রহণ করাই হওয়া উচিত নবীপ্রেমের প্রকৃত দাবি। তাঁর আদর্শে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার মধ্যেই নিহিত রয়েছে কল্যাণ ও সাফল্যের পথ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য আনন্দ মিছিল স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। নবীপ্রেমের আবেগ, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধের এক মনোরম আবহ সৃষ্টি করে মিছিলটি সিন্দুরপুরের মানুষের মনে বিশেষ ছাপ রেখে যায়।
নুর নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমনের দিন পবিত্র ইদে মিলাদুন্নবী( সাঃ) উদযাপন উপলক্ষে ফেনীতে আনন্দ মিছিল বের করে জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত পাগলা মিয়া (রহঃ) এর মাজার শরীফে এসে আলোচনা সভা, মিলাদ,মুনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে শেষ হয়। আলোচনায় অংশ নেন জসনে জুলুস কমিটির নেতা খোন্দকার নজরুল ইসলাম,মাওলানা মহি উদ্দিন, মাওলানা কাজী নুরুল আলম, মাওলানা জাকির হোসেন চৌধুরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সোহেল,মুফতী ফয়েজ উল্লাহ আল কাদেরী প্রমুখ। এছাড়া জেলার
এদিকে দাগনভূইয়া জসনে জুলুস তথা আনন্দ মিছিল বের করা হয়। বুধবার সকালে উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ মিছিলের আয়োজনে করে।
ফেনী সীমান্তে ভারতীয় মালামাল জব্দ