সৌদি আরবের কর্তৃপক্ষ এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৪,২৪২ জনকে আটক করেছে।
অভিযান চলাকালীন ৭,৮৮৪ জনকে আবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়েছে, ৩,৯৪৮ জনকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, আর ২,৪১০ জনকে শ্রম সংক্রান্ত সমস্যার কারণে আটক করা হয়েছে।
সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধভাবে দেশের মধ্যে প্রবেশে সহায়তা করবে,যেমন পরিবহন বা আশ্রয় প্রদান,তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১ মিলিয়ন রিয়াল বা প্রায় সাড়ে তিন কোটি টাকা জরিমানা, এবং যানবাহন ও সম্পত্তি জব্দের শাস্তি ভোগ করতে হতে পারে।