অঝোরে কেঁদে ফেললেন নিশো 

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ঈদ সিনেমা ‘দম’-এর সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন অভিনেতা আফরান নিশো। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে উপস্থিত হন আফরান নিশো পূজা চেরি রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। 

এ সময় নিশো সিনেমার গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সরাসরি জানান, তিনিও রক্তমাংসের গড়া মানুষ। এরপরই কান্না শুরু করেন এই অভিনেতা। তিনি আরও জানান, চরিত্রের প্রয়োজনে তিনি নূরের গ্রামে গিয়েছিলেন এবং তার বাবা ও ভাইয়ের কাছ থেকে গল্পও শুনেছেন। তার বাবা হোক বা ভাই হোক সবাই মানুষ। তিনি নূরের জীবনটি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন। 

তিনি বলেন, কীভাবে এই সিনেমার গল্পটি তাকে আকৃষ্ট করেছে এবং চরিত্রের প্রয়োজনে তিনি কী কী করেছেন। পরিশেষে দর্শকদের উদ্দেশে আফরান নিশো আহবান জানান তারা যেন সিনেমাটি দেখেন এবং নূরের জীবনের বাস্তব লড়াইটা উপলব্ধি করেন।