কয়েক বছর আগে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ পারিশ্রমিক নেয়া তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে এবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। এমনই একটি খবর পাওয়া গেছে বিশ্বস্ত একটি সূত্র থেকে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নিশো ও মেহজাবীন।
তবে জানা গেছে, এটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই ষ হয়েছে। খুব শিগগিরই গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
টিভিতে আজ যা যা দেখবেন