একজন ভালো উদ্যোক্তা হতে হলে আপনাকে কিছুতে দক্ষ হতে হবে। জানতে হবে এই বিষয়গুলো যা কিনা একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে সফল করবে। লিখেছেন আল আমিন
যোগাযোগ দক্ষতা : একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে অবশ্যই যোগাযোগে পারদর্শী হতে হবে। আর সেটা হতে হবে প্রায় সব শ্রেণির মানুষের সঙ্গে। অন্যদের মোটিভেট করতে শিখুন। আপনার দক্ষতার ঝুলি আর অন্যদের তার বেসিস-এ মোটিভেট করুন। বুঝতে চেষ্টা করুন মানুষের কালচার ও মানসিকতা। অদক্ষ হয়ে পরিচালক হতে পারবেন না। যদি আপনার লিডারশিপ দেওয়ার দক্ষতা থাকে তাহলে পরের পথটুকু অতিক্রম করা খুব কষ্টের হবে বলে মনে হয় না। আপনার নিজের কনফিডেন্স যেমন আপনাকে মোটিভেট করে, তেমনি আপনার পরিবারকে ভরসা দেয় আর আপনাকে দেখে অন্যরা সামনে এগোনোর আশা খুঁজে পায়।
ফাইন্যান্স : একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই ফাইনান্স জানতে হবে। কীভাবে টাকা খরচ করবেন, কোথায় কোথায় ইনভেস্ট করবেন, কী পরিমাণে কখন ইনভেস্ট করবেন, মুনাফার হিসাব আর প্রাপ্তিকালের সময়, কস্ট মিনিমাইজিং, লোয়ার কস্টে হাই কোয়ালিটি প্রোডাক্টিভিটি ইত্যাদির বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনার জানা থাকা জরুরি।
ব্র্যান্ডিং : আমাদের সব কাজের মূলেই তো রয়েছে নিজের একটা ব্র্যান্ডিং, তাই না? ব্র্যান্ডিং নিয়ে আর্টিকেল পড়ুন, লিখুন নিজের ব্লগে, তৈরি করুন অসাম সব আইডিয়া, কন্টেন্ট, মিডিয়া, প্রচার করুন সব জায়গায়। এই জিনিসটা আসলে তিনটা জিনিসের একটা ইউনিক কম্বিনেশন ।
ডিজিটাল মার্কেটিং : ডিজিটাল মার্কেটিং এই সময় ব্যবসার সফলতায় বড় দক্ষতা। আপনাকে জানতে হবে এটার বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আর কাজ করতে করতে হয়ে যাবেন প্রফেশনাল। হয়তো একটা সময় অন্য কাউকে হায়ার করে নেবেন এটা করার জন্য, কিন্তু সেটা যেন হয় কাজের চাপে, আপনি পারেন না সে জন্য নয়।
নেটওয়ার্কিং : নেটওয়ার্কিং ব্যবসার প্রসার ও সফলতা খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করুন কাজগুলো মিলেমিশে করতে। কাজে অন্যকে হেল্প করেন, অন্যের কাছে হেল্প চান। সব একাই করব এই মানসিকতা থেকে বের হয়ে আসুন। তবে কারও সঙ্গে কাজ করতে হলে নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা দরকার।
শিক্ষা : শেখার কোনো বিকল্প নেই। আপনি চাইলেই ফ্রি ডাউনলোড করে ফেলতে পারেন আপনার কাক্সিক্ষত বিষয়ের অনলাইন কোর্স। সেটা হোক ইংলিশ শিক্ষা, হোক ডিজাইন বা মাইক্রোসফট অফিস, কিংবা ওয়েবসাইট বানানোর কোর্স। পুরো ভিডিও করে স্পষ্ট ভাষায় তারা বলে দিচ্ছে কী করে কী করা লাগবে! শিখতে পারাই দক্ষতা। নতুন নতুন কিছু শিক্ষাও উদ্যোক্তাদের জন্য বড় বৈশিষ্ট্য।