জ্বালানি সংকটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যক্তিগত রিকুইজিশনে যানবাহন বরাদ্দ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭এপ্রিল) পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের যানবাহনগুলোকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ সময় ধরে জ্বালানি পাম্পে অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। ফলে নিয়মিত ট্রিপ পরিচালনাই কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পরিবহন অফিস জানিয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যক্তিগত রিকুইজিশনে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও পিকআপ বরাদ্দ দেওয়া সম্ভব হবে না। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই সাময়িক অসুবিধার জন্য সহযোগিতা কামনা করা হয়।