কুমিল্লার মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুলতানকে গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করেছে মুরাদনগর থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার যাত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সুলতান যাত্রাপুর গ্রামের মোল্লা বাড়ির মো. রশিদ এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মো. সুলতান চট্টগ্রামের বাকলিয়া থানার জিআর-১৮৫/১৫, বাকলিয়া-৪ (৬)১৫, মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এএসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ যাত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, মো. সুলতান সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।