দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও ভোকেশনাল (ভোক) পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, সহ-সভাপতি ইউনুস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, একাডেমিক সুপারভাইজার শাফিউল আলম, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, বিএনপি নেতা মোজাহার আলী, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমানসহ অভিভাবক প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সুধীজন, গণমাধ্যমকর্মী, শিক্ষক-কর্মচারী এবং বিদায়ী ও নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।