বিএনপির তিন নেতার ছেলেকে গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব দিলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে।

‎বিসিবির নতুন কাঠামোতে বিএনপির হেভিওয়েট তিন নেতার সন্তানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

‎ইসরাফিল খসরু (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে)  পেয়েছেন ফাইন্যান্স ও ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব।

‎সাঈদ ইব্রাহিম আহমেদ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে) পেয়েছেন সিকিউরিটি এবং টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির দায়িত্ব।

‎মির্জা ইয়াসির আব্বাস (বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে) পেয়েছেন লজিস্টিকসের দায়িত্ব।


‎বাকি ৮ জন যে সব পদে


‎তামিম ইকবাল (সভাপতি): ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটি

‎রফিকুল ইসলাম বাবু: গ্রাউন্ডস

‎মির্জা সালমান ইস্পাহানি:মার্কেটিং ও ডিসিপ্লিন

‎ফাহিম সিনহা: গেম ডেভেলপমেন্ট ও বিপিএল

‎তানজিল চৌধুরী: বয়সভিত্তিক ক্রিকেট

‎রুশনা ইমাম: নারী বিভাগ, মেডিক্যাল ও অভিযোগ কমিটি

‎আতহার আলী খান: আম্পায়ার্স কমিটি

‎মিনহাজুল আবেদীন নান্নু: টুর্নামেন্ট কমিটি

‎খুবই গুরুত্বপূর্ণ একটি কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব কাউকে দেয়া হয়নি। তামিম ইকবাল বলেছেন, 'প্রত্যেকটা কমিটির (প্রধান) দেওয়া নেই, কিছু কিছু কমিটি আমরা হয়তো সামনে দেব। একটা কমিটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রিকেট অপারেশন্স… যেহেতু আমরা এখানে এসেছি, নির্বাচনটাকে যত সুন্দরভাবে তাড়াতাড়ি করার জন্য, তিন মাস খুবই কম সময় আমাদের হাতে…আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্রিকেট অপারেশন্সে যারা কাজ করে, তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে।'