ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিহত দুই শিশু হলো মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাবিহা (৭ মাস)। তার পিতার নাম সেলিম। অপরদিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আয়াতুল্লাহ (৭ মাস), তার পিতার নাম জসিম উদ্দিন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার রাতে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এরপর ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানানো হয়।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।