ময়মনসিংহে হামের টিকা কার্যক্রম উদ্বোধন

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

প্রায় ৬০ হাজার শিশুকে হামের টিকা দেয়া লক্ষ্যে ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার(১২এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব সুমনা আলমজীদ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানা যায়, এ কর্মসূচির আওতায় নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট ৭০টি টিম কাজ করবে। প্রতিটি টিমে দায়িত্ব পালন করবেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা। এতে মোট ১৪০ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন। টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, শিশুদের হামের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত