প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৭৭২ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপনির্বাচনে বগুড়া সদর আসনের মোট ভোটারের ৪২.৫৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া এই নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া সদর আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে নিরবিচ্ছিন্ন ভাবে বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহন সম্পন্ন হয়।
শিল্প নগরী খ্যাত সদর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ আসন এটি।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭জন। মোট ভোটারের ১৯৩ হাজার ৩২৬ জন ভোটার ১৫১টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।