বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি’র সমন্বয় সভা 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:৩১ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহার করা কর্মকর্তাদের শাস্তি হিসেবে পার্বত্য এলাকায় বদলী না করে, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পার্বত্য এলাকায় বদলী করতে।

রবিবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মূখ্য সংগঠক সারজিস আলম সরকারের কাছে এমন দাবি জানান। 

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, পার্বত্য এলাকার মানুষরা কি মানুষ না, এখানে যদি সরকারের দুনীর্তিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তি হিসেবে বদলী করা হয় তবে ওই খারাপ মানুষটি বান্দরবানের নিরীহ জনগণের ওপর আরো জুলুম করবে। 

এসময় তিনি আরো বলেন, যারা এমনিতে কষ্টে আছে, যারা নাগরিক সুযোগ-সুবিধা পায়না তাদের কাছে এমন দুনীর্তিগ্রস্ত কর্মকর্তাদের পাঠালে পার্বত্য এলাকার জনগণের কষ্টের সীমা থাকবে না। 

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার আহবায়ক মংসাপ্রু চৌধুরী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহবায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন, জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত