বাঁশখালীতে ৩ ইয়াবা সেবনকারীকে আটক ক‌রে‌ছে পু‌লিশ

চট্টগ্রা‌মের বাঁশখালী কালীপু‌রে ৩ ইয়াবা সেবনকারীকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার রা‌তে বাঁশখালীর কালীপুর ইউনিয়‌নের রাজাপাড়া ঘাটাপাড়া বিশ্বাসের দোকানের পিছনে ইয়াবা সেবনকালে তাদের আটক কড়া হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ডের আহমদ হোসেনের ছেলে আব্দুল মন্নান (২৫), নুর মিয়ার ছেলে রেজাউল করিম বাপ্পি (২২), খানখানাবাদের পূর্ব রায়ছটার মৃত আব্দুল ছবুরের ছেলে মোহাম্মদ হাসান।

আটককৃতদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সা‌নি আকনের নেতৃ‌ত্বে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।