চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় তরুণী নিহত

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা নামে এক তরুণী নিহত হয়েছেন। গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া জাহান তানিশা (২২) রাহাত্তারপুল এলাকার ফুলগলি শাহ আমানত হাউসিং সোসাইটির বাসিন্দা আবু তালেবের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।