মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনায় গোসল করতে নেমে মো. আব্দুল রহমান এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার তেতৈতলা আনোয়ার সিমেন্ট সংলগ্ন ঘাটে এ ঘটনা ঘটে।
মৃত মো. আব্দুল রহমান (৭) গ্রামের (পশ্চিম পাড়া) প্রবাসী আতাউর রহমানের ছেলে ও তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, শিশু আব্দুর রহমান একাই নদীতে যায়। এরপর গোসলে নেমে তলিয়ে যেতে থাকে। এসময় তার এক প্রতিবেশি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা আনোয়ার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।