দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা যুবদলের সা:স ম্পাদক মোজাম্মেল হক মুন্না'র নেতৃত্বে দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছে যুবদল, ছাত্রদল।
রোববার (২৯ নভেম্বর)সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মনিংসান রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার,যুগ্ম আহবায়ক হারুন সরদার,মাহাদী ইসলাম বাবু,মাসুম আহমেদ,রেজাউল করিম তারেক,উপজেলা ছাত্রদলের সভাপতি মো:মিজানুর রহমান মিজান,সা:সম্পাদক জহির ফরহাদ প্রমুখ।
জানা যায়,মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নির্দেশনায় এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে গজারিয়া উপজেলা যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোজাম্মেল হক মুন্না বলেন,দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট ও জনমনে আতঙ্ক তৈরি করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে এসব অপতৎপরতা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
এ সময় অন্যান্য বক্তারা আরও বলেন,দেশের শান্তি,স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
দিনব্যাপী তাঁরা বিভিন্ন স্থানে অবস্থান, মোট র সাইকেলে মহড়া ছাড়াও সন্ধ্যা ৭ঘটিকায়ও দেখা যায় তাদের অবস্থান কর্মসূচী চলমান রয়েছে।