মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (১১ এপ্রিল) জেলা পুলিশের মিডিয়া সেল গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. পলাশ কবিরাজ (৩০) ও কিশোরগঞ্জ কটিয়াদীর মামুদপুর এলাকার খাইরুল ইসলাম (২৮)।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম জানান, জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার একটি সংঘবদ্ধ অটোরিকশা চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক কারবারী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।