গজারিয়ার শীর্ষ মাদক সম্রাট ইয়াসিন পুলিশের হাতে আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় শীর্ষ মাদক কারবারী,মাদক সম্রাট ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার আনারপুরা এলাকার জেএমআই ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন উপজেলার টেংগারচর ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামের মৃত ইন্নত আলীর ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানারা উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় ইয়াছিন ছিল নজরধারীর মধ্যে শনিবার গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ৎ]

এবিষয়ে নিয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাসান আলী বলেন, ইয়াসিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে এবং একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে বড় ধরনের অগ্রগতি হবে বলে আমরা আশা করছি।

ওসি বলেন, গজারিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।