গজারিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী সভা

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় পর্যায়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ আগষ্ট)বিকাল ৫ টায় উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান,আইন শৃঙ্খলা রক্ষা এবং জন কল্যাণ মূলক কার্যক্রমে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান,গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ,ইউপি প্রশাসক মনিরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন সরদার,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রিয়াজ, চেয়ারম্যান পদপ্রার্থী নাছিরউদ্দিন ভুলু মুন্সী,মালয়েশিয়া বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা মিল্কী, ইউপি সদস্য সালেহ আহমদ রাসেল।

গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:রুবেল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য বৃন্দ,বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সভাপতি'র বক্তব্যে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে সমাজ থেকে চিরতরে মাদক নির্মুল করার,আমি বিশ্বাস করে বীরের জাতি হিসেবে আমরা সেটা পারবো।

প্রধান অতিথি'র বক্তব্যে জেলা পুলিশ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন,কে কোথায় মাদক বিক্রি করছে,কে কোথায় মাদক গ্রহণ করছে এই তথ্য টুকু দেন আমরা সে কোন মূল্যে মাদক মুক্ত সমাজ বিনির্মানে বদ্ধ পরিকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত