পানিসম্পদ প্রতিমন্ত্রী বললেন

দলীয় পরিচয়ে নয় প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ পাবে

দলীয় পরিচয় কিংবা ধর্ম দেখে নয় প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। পঞ্চগড়ের বোদা উপজেলায় গতকাল শনিবার দুপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন ও সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এ কথা বলেন।

বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে প্রত্যাশা করি। এবং সেই লক্ষ্যে বিএনপি সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেশা ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স।

তিনি বলেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোনো দলমত দেখা না হয়। যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা থানার ওসি সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।