দেশের বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি’। শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সম্মেলনে জাতীয়ভিত্তিক এই সংগঠন আত্মপ্রকাশ করে। সম্মেলনে সারা দেশের ১০৪টি গ্রন্থাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জাদুঘর প্রাঙ্গণে সকাল ১০টায় অতিথি ও দেশের কয়েকটি শতবর্ষী গ্রন্থাগারের প্রতিনিধিরা জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
বেসরকারি গ্রন্থাগার সংহতির আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৫ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৫ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০