চুয়াডাঙ্গায় পানিসম্পদমন্ত্রী

দুর্নীতিকে প্রশ্রয় দিলে সংসদে মারামারি শুরু হয়ে যাবে

পার্লামেন্ট চলছে, বিরোধী দল কথা বলছে, আমরা তার উত্তর দিচ্ছিÑএটাই গণতন্ত্রের সৌন্দর্য। সরকারি ও বিরোধী দল কোনো কারণে অন্যায়-দুর্নীতিকে যদি প্রশ্রয় দিই, তাহলে পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে। এ জন্য আমাদের সজাগ থাকতে হবে।  সজাগ থাকতে হবে প্রতিটা কথা ও বাক্যবিনিময়ে।চুয়াডাঙ্গায় খাল খনন উদ্বোধন কার্যক্রমে উপরোক্ত মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডি-১৫ এন খাল খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পানিসম্পদমন্ত্রী পুনঃখাল খননকাজের উদ্বোধন করেন। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের অংশে পুনঃখাল খনন শুরু হবে।

খাল খনন অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদমšী¿ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রেসিডেন্ট  জিয়াউর রহমান প্রথম ১৯৭৭ সালে বাংলাদেশে খাল খনন শুরু করেছিলেন।  পরে ১৯৭৭-৮০ সাল পর্যন্ত এ কর্মসূচিটাকে তিনি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তিনি একটা খাল খনন নিজে করেছেন, সবাইকে উদ্বুদ্ধ করেছেন। সব পেশার মানুষ মিলে এ কর্মসূচিতে অংশগ্রহণ করতাম। সেই ধারা অব্যাহত রেখেছেন তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন শুরু করার পর তিনি নিজেই খোঁজখবর রাখতেন কীভাবে কার্যক্রম চলছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ডামোশ থেকে ঘোলদাড়ি পর্যন্ত ৭ কিলোমিটার ডি-১৫ এন খাল খনন করা হবে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে খাল খননকাজ সম্পূর্ণ করবে। খননকাজ শেষ হওয়ার কথা রয়েছে ৩০ জুন। খাল খনন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, ফরিদপুর পশ্চিমাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্রমুখ।