গোপালগঞ্জে বিপুল মাদক-নগদ টাকাসহ কারবারী গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ শেখ শহিদুল ইসলাম আকাশ নামে চিহ্নিত এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে  পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ মাদক উদ্ধার ও কারবারী গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন।

গ্রেপ্তার শেখ শহিদুল ইসলাম আকাশের নামে মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিক সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপেজেলার পশ্চিম রাতইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে এমন খবরে রাত সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালিত হয়। পরে সেখানকার অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশের বাড়ির চারপাশ ঘিরে ফেলে পুলিশ। একপর্যায়ে চিরুনী অভিযান চালিয়ে ১০ হাজার ২০৭ পিচ ইয়াবা, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করে। এব্যাপারে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

প্রেসবিফ্রিং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।