বোল্টের চেয়েও দ্রুত!

উসাইন বোল্টের উত্তরসূরি ভাবা হচ্ছিল তাকে অনেকদিন ধরেই। কিন্তু এবার তিনি যা করলেন, তাতে কিংবদন্তি বোল্টকেও পেছনে ফেলে দিলেন ১৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার স্প্রিন্টিং সেনসেশন গাউট গাউট। রবিবার সিডনি অলিম্পিক পার্কে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০ মিটারের দৌড়ে মাত্র ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন গোট। এই টাইমিংয়ের মাধ্যমে তিনি কেবল নিজের জাতীয় রেকর্ডই ভাঙেননি, একই বয়সে উসাইন বোল্টের করা রেকর্ডকেও ধুলোয় মিশিয়ে দিয়েছেন। ২০০৪ সালে ১৮ বছর বয়সে উসাইন বোল্ট ১৯.৯৩ সেকেন্ড সময় নিয়েছিলেন, যা তখন ছিল অনূর্ধ্ব-২০ বিশ্ব রেকর্ড। রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত গোট বলেন: ‘আমি মাত্র ১৮ বছরে পা দিয়েছি। আমার বিশ্বাস আমি আরও দ্রুত দৌড়াতে পারব। আমার লক্ষ্য এখন নিয়মিত সাব-২০ (২০ সেকেন্ডের নিচে) টাইমিং বজায় রাখা।’