সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর সদরের প্রাননাথপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আরিফ শিকদার (৪৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত ব্যক্তি প্রাণনাথপুর পুর্ব পাড়ার মৃত মুক্তা শিকদারের ছোট ছেলে। বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, (১২ মার্চ) গতকাল রবিবার (১৩ এপ্রিল) রাতে পৌর এলাকার প্রাণনাথ পুর পূর্ব পাড়ার আরিফ শিকদার তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সোমবার সকালে তার পরিবারের লোকজন ডাকলে সাড়া না দেওয়ায় পরে ঘর ভেঙ্গে ঢুকে দেখে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
নিহতের ভাই রুবেল জানান, রাজ মিস্ত্রির কাজ করার সময় তার পায়ে আঘাত পায় এবং পায়ের রগ ছিড়ে যায়। এরপর থেকেই প্রতিনিয়ত রগ কাটা পায়ের যন্ত্রনা সইতে না পেরে ফাঁসি দিয়ে মারা যায়।
খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, তিনি অসুস্থ থাকার কারনে আত্মহত্যা করেছে। পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ পোষ্ট মর্টেম করা হয় নি।