বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ। এ সময় উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, রেজিস্টার সালাহউদ্দিন আহমদ, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. বজলুর রহমান (মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),স্কুল অব বিজনেস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আবু জাহিদ, মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার এবং কর্পোরেট রিলেশন অফিসার মো. ইসমাইল বিন আজিজ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উৎসব উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, পিঠা উৎসব এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও অংশগ্রহণের মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলেন। ইউসিটিসি পরিবার মনে করে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।