কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋুসুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় সম্পাদিত হয়েছে, যার মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তারা ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। গতকাল বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ইউসিবি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।