গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। আর ওই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৭২ জন মারা গেছেন।
এদিকে ১৫ই এপ্রিল সকাল আটটা থেকে ১৬ই এপ্রিল সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ১৯১ জন। আর ওই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২ জন।