প্রিমিয়ার ব্যাংকের এমডি মনজুর মফিজ

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মো. মনজুর মফিজ। গতকাল বৃহস্পতিবার থেকে নিয়োগ কার্যকর হয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে তিনি ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘মো. মনজুর মফিজ ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমরা বিশ্বাস করি, তার দক্ষ নেতৃত্ব ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’