রাজধানীর গুলশান-২ এ ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সেবনসামগ্রী জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এছাড়া বারের ম্যানেজারকে অভিযানে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে গুলশান-২ এর ৩৫ নম্বর সড়কে অবস্থিত অবৈধ এই সিসাবারে অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, ঘণ্টাব্যপী চলা অভিযানে ৫ কেজি সিসা এবং ৩৫টি হুক্কা জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় বারের ম্যানেজারকেও।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হবে। অবৈধভাবে চলা সব ধরনের বারে অভিযান চালানোর ঘোষণাও দেন তারা।