দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও নবনির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু কনভেনশন হলে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর।

এ উপলক্ষে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম, জানে আলম, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, বাহাদুর, মাওলানা গফুর রাব্বানী, আমির হোসেন, আরিফুল ইসলাম সুমন প্রমুখ।

আগামী ১৮ এপ্রিল দিনব্যাপী দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে নব গঠিত কমিটির অভিষেক ও নব নির্বাচিত নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে।