চন্দনাইশে ৫ হাজার বন্যাকবলিত পরিবারে লায়ন রফিকের ত্রাণ বিতরণ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভায় ভয়াবহ বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আল-আমিন মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান, সৌদি আরবের মানাজিল আল-মারজান ও মানাজিল আল-সাফা হোটেল ম্যানেজমেন্টের চেয়ারম্যান লায়ন রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

৫ দিনব্যাপী চন্দনাইশ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে লায়ন রফিকুল ইসলাম রফিকের পক্ষ থেকে ৫ হাজার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মো. আল করিম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান লায়ন রফিকুল ইসলামের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।

ত্রাণসামগ্রী বিতরণের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত