কুড়িগ্রামের চিলমারীতে প্রেমঘটিত এক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও এক যুবক হঠাৎ অন্যত্র বিয়ে করলে মানসিকভাবে ভেঙে পড়েন তার প্রেমিকা। এক পর্যায়ে তিনি ওই যুবকের বাড়ির সামনে গিয়ে আকুতি-মিনতি জানিয়ে তার সঙ্গে কথা বলতে চান। কিন্তু অপরপাশ থেকে কোনো সাড়া পানানি তিন।
ঘটনাটি ঘটে গত ১৫ এপ্রিল। তবে কেউ একজন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে দেওয়া সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভাইরাল হওয়া ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই তরুণী প্রেমিকের বাড়ির গেটে গিয়ে বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ করছেন। আর বলতে থাকেন, ‘দরজাটা একটু খোলো, আমি কথা বলব… তুমি তো বিয়ে করেছো, আমার তো আর কিছু করার নেই…’ এমন আবেগঘন আকুতিতে আশপাশের মানুষও স্তব্ধ হয়ে পড়েন।
পরে ওই তরুণীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এবিষয়ে রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক বলেন, সরকারপাড়া আমার ইউনিয়নের মধ্যে। তবে গত দুইদিন ধরে ফেসবুকে প্রবেশ করিনি, তাই বিষয়টি সম্পর্কে অবগত নই। কেউ আমাকে এ বিষয়ে জানায়নি।