ফাতেমা বেগমের ভাইয়ের মেয়েকে দেখতে ঢাকা মেডিকেলে স্বাস্থ্যমন্ত্রী 

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে সেবা প্রদানকারী ফাতেমা বেগমের ভাইয়ের মেয়ে সীমা(৩২) ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৭এপ্রিল)সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেলে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন। এ সময়স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপ পরিচালক ডা. আশরাফুল আলম সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মেডিকেল থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, গতকাল খবর পেয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী বাচ্চা প্রসব করেছে। প্রসবের পর মায়ের অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। পরে আমাদের বিষয়টি জানালে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বাচ্চাটিকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মায়ের অবস্থা বেশী খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রত্যেক মেডিকেলের পরিচালকদের আগে থেকেই বল আছে, যে কোন রোগী ক্রিটিক্যাল হইলে আমাদের জানাতে। যেন সেই রোগীর ঢাকায় এনে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারি। এছাড়া আমার এলাকার দুজন রোগী ভর্তি আছে। তাদের চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে।