প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আপডেট : ২০ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

রাজধানীর পল্লবীতে জমি দখল ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী পরিবার। মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে নাসির আহমেদ সবুজ অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী ব্যক্তি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বিরুদ্ধে তাদের জমি দখলের অপচেষ্টা ও দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি চালানো হচ্ছে।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে আমরা জমি ছেড়ে দিতে বাধ্য হই।

তিনি আরও অভিযোগ করেন, প্রভাবশালী মহলের কারণে স্থানীয়ভাবে সঠিক প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তারা মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত