বড়াইগ্রামে অটোভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আব্দুর রহিম নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড়ে জোনাইল-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৮) দিঘইর গ্রামের শাহ আলমের ছেলে ও দিঘইর প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে আব্দুর রহিম বন্ধুদের সঙ্গে স্কুল থেকে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিল। এ সময় একটি দ্রুত গতির একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।