গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের সংর্ঘষ, নিহত ১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামের মাইক্রোবাসচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাকোয়া সেতু-সংলগ্ন মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে আল হামরা নামের একটি পরিবহন ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সাকোয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের সহকারী আহত হয়েছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত